শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকার, নেয়া হচ্ছে ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ বুধবার (১৮ আগস্ট) তাকে ভারত নেওয়া হচ্ছে।

সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না।

জানা যায়, গত জুন মাসে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অপারেশন করা হয়েছিল স্পিকার ফজলে রাব্বী মিয়ার। অপারেশন করে তার পেট থেকে ৪ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়। কিন্তু এরপরও তিনি সুস্থ হননি। নানা শারীরিক জটিলতায় কয়েকদিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরেন। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।

এই পরিস্থিতিতে ল্যাবএইডের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম যোগাযোগ করে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। তারাই ডেপুটি স্পিকারকে ভারতে পাঠানোর পরামর্শ দেয়। সে অনুযায়ী আজই তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে থাকছেন তার দুই মেয়ে ও এক জামাতা।

এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ