বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.- এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ ১৯আগষ্ট সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানীত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন তারা।

শোকাবার্তায় তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে দেশ একজন বিদগ্ধ গবেষক আলিমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তিকে হারালো। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এসময় তারা, মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শীষ্য ও ভক্তবৃন্দ সহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের শোক জানানো আলেমদের মধ্যে রয়েছেন, জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলান ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, লোকমান মাজহারী মাওলানা নাসিরউদ্দিন খান, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী প্রমূখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ