বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শাইখুল হাদিস, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহ. ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, জামিয়া নূরিয়া ইসলামীয়া কামরাঙ্গীরচর মাদরাসার শাইখুল হাদিস, আল্লামা সুলাইমান নোমানী।

আজ ১৯ আগস্ট সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা নোমানী বলেন- আল্লামা জুনাইদ বাবুনগরী ছিলেন এদেশের সকল মুসলমানের রাহবার। তিনি আমার মুশফিক ওস্তাদ,আল্লামা আবুল হাসান রহ. এর বড় সাহেবজাদা। তার সাথে আমার সম্পর্ক আরো ৬০ বছর আগে থেকে। তখন তিনি মাত্র হাফেজে কুরআন হয়েছেন। আর আমি জালালাইনে দাখেলা নিয়েছি।আমাদের সম্পর্ক ছিল ছোট ও বড় ভাইয়ের মতো। হুজুরের ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লামা সুলাইমান নোমানী বলেন- আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর তার হায়াতে যে সকল দ্বীনি খিদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।

আল্লামা সুলাইমান নোমানী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন। ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ