বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর, সিলেট মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী।

শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।’

তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা হজরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন। আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ