মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আসিফ নজরুলের কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার তালাগুলো খুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনো ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।

এর আগে বুধবার দুপুর দেড়টায় ছাত্রলীগের নেতাকর্মীরা আসিফ নজরুলের কক্ষে তালা দেয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কঙ্গে তালা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ