শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ই-অরেঞ্জের সিইও গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার (সিইও) আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ই-অরেঞ্জের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আমাদের একটি টিম।

গুলশান থানা সূত্রে জানা যায়, ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্লাহ‌কে গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়েছে।

অগ্রিম অর্থ নেওয়ার পরও দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় ভুক্তভোগী গ্রাহক তাহেরুল ইসলামের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আমান উল্লাহ তিন নম্বর আসামি।

অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মুহা. তাহেরুল ইসলাম। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়।

এই মামলার প্রধান আসামি ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের মালকি সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান মঙ্গলবার আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।

এদিকে বুধবার এই মামলায় সোনিয়াসহ পাঁচ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ