বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার মসজিদে নববীতেও শিশুদের প্রবেশের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

মসজিদুল হারামের পর এবার মসজিদে নববীতেও ১২ বছরের বেশি বয়সি শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মসজিদে নববির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রকাশ করা এক ছবিতে মসজিদে নববিতেও এখন শিশুদের উপস্থিতি পাওয়া গেছে।

মসজিদে নববিতে প্রবেশের অনুমতি পাওয়ার পর থেকে শিশুরা অনেক খুশি ও উচ্ছ্বসিত বলে খবরে জানানো হয়েছে।

মসজিদে নববির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা টিকার ২ ডোজই নিয়েছে এমন ১২ থেকে ১৮ বছর বয়সীদেরও মসজিদে নববীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।

এদিকে করোনা টিকার ২ ডোজই নেওয়ার শর্তে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওমরাহর অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

প্রসঙ্গত, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ জুন থেকে ১২ ও ১৮ বছর বয়সীদের ওমরা জন্য করোনার প্রথম ডোজ দেওয়া শুরু করেছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ