শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

১৩ ঘণ্টা পর বরিশালে সব রুটে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বন্ধ থাকার পর বরিশাল থেকে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১২টা থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মমিন উদ্দিন কালু জানান, রাতে আনসার সদস্যদের গুলিতে এবং পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে রূপাতলী বাস টার্মিনাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বেলা সোয়া ১২টা থেকে ফের বাস চলাচল শুরু হয়।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচলের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ