শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

জামালপুরে জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, মেলান্দহের নাংলা ইউপির বন্দরৌহা গ্রামের এনামুল হক বাবা আব্দুল মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এর জেরে এনামুলের সঙ্গে তার ভাই জাকিরুলের বিরোধ চলে আসছিলো। আজ দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাকিরুল মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক এনামুলকে গ্রেফতার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ