শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

জুমা শেষে হাটহাজারীতে দুই রাহবারের কবর জিয়ারতে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

শুক্রবার জুমার নামাজ আদায়ের পর আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার 'মাকবারায়ে জামেয়ায়' আল্লামা শাহ আহম্মদ শফী রহ. আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.-এর কবর জিয়ারতে হাজারো ছাত্র, ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্খীর ঢল নেমেছিল।

প্রিয় দুই শায়খের কবর জিয়ারত করতে আসা অনেকেই চোখেই ছিল ব্যথা ও হারানোর অশ্রু।আল্লামা শাহ আহম্মদ শফী রহ.কে হারানোর এক বছর হলেও আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.কে হারানোর ব্যথা তাজা ছিল সবার মনে। সবাই দোয়া করেছেন আল্লাহ তায়ালা যেন দুই আলেমেদ্বীনসহ সমস্ত কবর বাসীদের জন্য জান্নাতবাসী করেন।

এসময় হাজারো মানুষের ভীড়ে কবর জিয়ারত করতে দেখা যায় আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.-এর মেয়ের পুত্র (নাতি) সাদকেও। কবরস্থানের আশেপাশে মুসল্লিরা জিয়ারত করতে আসলে সেখানে প্রচুর ভীড় জমতে দেখা যায়।

প্রসঙ্গত, বাংলাদেশের কিংবদন্তী আলেম ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। গতবছরের ১৮ সেপ্টেম্বর দুনিয়া থেকে বিদায় নেন এ কিংবদন্তি। তার ইন্তেকালের  ১১ মাস পর (১৯ আগস্ট)  বৃহস্পতিবার তার পথ ধরেই বিদায় রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.।

আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির। আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠালীন মহাসচিব। আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হোন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

গত বছরের (১৮ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.।

গতকাল ১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টা৩০ মিনিটে ইন্তেকাল করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। তিনিও হাসপাতালেই ইন্তেকাল করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ