শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

বরিশালে সংঘর্ষ: কোতোয়ালি থানার ওসিকে সিলেটে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

অতিরিক্ত আইজপি ড. মাইনুর রেজা চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে। তার বদলির কারণ জনস্বার্থ। তবে এখনো কোতোয়ালি মডেল থানায় নতুন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের হামলা এবং তাদের ওপর আনসার সদস্যদের গুলিবর্ষণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে এ বদলির ঘটনা ঘটলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ