মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মশক নিয়ন্ত্রণে কার‌ও ওপর দায় চাপানো যাবে না: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, মশক নিয়ন্ত্রণে কার‌ও উপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 'বিশ্ব মশক দিবস-২০২১' উপলক্ষ্যে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন' যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গি ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মশা নিয়ন্ত্রণ করার তাগিদ দেন তিনি।

ডিএনসিসি মেয়র মশক নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ মশক কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন। বলেন, ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে, এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তদারকির নির্দেশ দেন।

তিনি ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে পত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়র নগরীর মশার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন। আতিকুল ইসলাম নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে অধিকতর আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ