বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

‘আপনার হাতে আপনার ছাতা'-ওমরায় আগতের জন্য বিশেষ সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

জুমার দিনে মসজিদুল হারামে নামাজ ও ওমরা পালন করতে আসাদের সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে বিশেষ সেবার ব্যবস্থা করেছেন হারামাইন কর্তৃপক্ষ। এই সেবার অধীনে 'আপনার হাতে আপনার ছাতা' শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালিয়ে ৪ হাজার ছাতা বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

এছাড়াও মসজিদুল হারামে জুমার নামাজ আদায়কারী ও ওমরাহ পালন করতে আসাদের ১ লাখ জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ওমরাহ পালনকারীদের মধ্যে ছিলেন সৌদি নাগরিক, দেশের অভ্যন্তরের প্রবাসী, বিদেশ থেকে আসা ইবাদতকারীরা।

সবক ওয়েবসাইটের তথ্য অনুসারে, মসজিদুল হারামে জমজম পানির  ইনচার্জ আব্দুর রহমান আল-জহরানি বলেন, ওমরাহ ও নামাজের জন্য আগতদের মধ্যে জমজমের পানি বিতরণের কর্মসূচি আগেই সাজানো ছিল।

৩৫০ জন শ্রমিক এবং২০ জন সৌদি ইনচার্জ জমজমের পানি বিতরণে অংশ নিয়েছিলেন। জমজমের পানির বোতল জুমার নামাজ ও খুতবার আগে বিতরণ করা হয়।

তিনি বলেন, সাফা ও মারওয়া, জানাজার স্থান, প্রথম তলা, দ্বিতীয় এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ ভবনে জমজমের পানি বিতরণ করা হয়েছে। জমজমের পানি বিতরণ টিমগুলো সিঁড়ি ও দরজার সামনে অবস্থান করছিল।

এছাড়াও জুমার দিনে মসজিদুল হারামে নামাজ ও ওমরা করতে আসা ইবাদতকারীদের, মসজিদুল হারামের কর্মচারীদের মাঝে ৪ হাজার ছাতা বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

তাওয়াফের সময় ওমরাহ আদায়কারীরা যেন সূর্যের তাপ থেকে সুরক্ষিত থাকতে পারেন তাই 'আপনার হাতে আপনার ছাতা' শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ