বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আপাতত ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল: বেবিচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি না হওয়ায়, আপাতত দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'কিন্তু, আমরা এখনও তাদের কাছ থেকে চিঠির কোনো উত্তর পাইনি। এ কারণে আমাদের পক্ষে এখনই বলা কঠিন যে দুই দেশের মধ্যে ফ্লাইট আবার কবে শুরু হবে।'

এদিকে, শনিবার টাইমস অফ ইন্ডিয়াকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, আমরা রবিবার থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি। এ বিষয়ে চুক্তি সই হলে, আমরা নতুন তারিখ ঘোষণা করব।

এতে, ভারতের দুটি উড়োজাহাজ চলাচল সংস্থা স্পাইসজেট ও ইন্ডিগোর ফ্লাইট চালুর কথা থাকলেও, সেগুলোও বাতিল করা হবে।

স্পাইসজেটের ২৬ আগস্ট থেকে ফ্লাইট কথা ছিল এবং ইন্ডিগোর পরের দিন ফ্লাইট শুরু করার কথা ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ