বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আয়েশা সিদ্দিকা রা.কে অবমাননা, অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রা.কে অবমাননা করায় অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি পাবলিক প্রসিকিউশনের একটি সরকারি সূত্র জানায়, প্রসিকিউটর জেনারেল শেখ সৌদ বিন আবদুল্লাহ আল-মুজাবিব এই নির্দেশনা দিয়েছেন।

সূত্র জানায়, পাবলিক প্রসিকিউশনের মনিটরিং সেলের নির্দেশে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে উম্মুল মুমিনীন আয়েশা রা. এবং পরোক্ষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও অবমাননা করা হয়েছে।

ধর্মীয় সম্মানীত ব্যক্তিদের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ফৌজদারী আইনের ধারা ১৫ এবং ১৭ এর অধীনে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর জেনারেল। কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে অপরাধীকে দ্রুত আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামী মূল্যবোধ এবং জন নৈতিকতার অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করা একটি মারাত্মক ও ক্ষমার অযোগ্য অপরাধ যা অ্যাটর্নি জেনারেলের রেজোলিউশন নং ১ ম্যাজিস্ট্রেট ১৪৪১-এর অধীনে গ্রেফতার ও বিচারের আওতাধীন। এই ধরনের অপরাধে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ রিয়াল জরিমানা হয়।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ