বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্তেকাল করেছেন বিশিষ্ট ইসলামি অর্থনীতিবিদ ড. আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্তেকাল করেছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউএম) সাবেক রেক্টর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আবদুল হামিদ আবু সুলায়মান।

গত বুধবার (১৮ আগস্ট) তিনি ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

আবদুল হামিদ ১৯৩৬ সালে সৌদির মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে মিসরের কায়রো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৯-৯৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। আবদুল হামিদের দায়িত্ব পালনকালে আইআইইউএম উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নেয়। এ সময় তিনি ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সংস্থার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো, পেরেন্ট-চাইল্ড রিলেশন : অ্যা গাইড টু রেইজিং চিলড্রিন, দ্য কোরআনিক ওয়াল্ডভিউ : অ্যা স্প্রিংবোর্ড ফর কালচারাল রিফর্ম, ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড, টুওয়ার্ডস অ্যান ইসলামিক থিউরি অব ইন্টারন্যাশনাল রিলেশনসহ অনেক গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ