মূল: মওলানা ওবায়দুল্লাহ সিন্ধি
তরজমা: মওলবি আশরাফ
কোরআনি শিক্ষা এমন— কেবলমাত্র কোরআনের প্রভাবে আরবের মূর্তিপূজক জাহিল মরুবাসীরা অল্পকয়েক বছরে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি সভ্য, সবচেয়ে বেশি সংস্কৃতিবান ও সবচেয়ে শক্তিশালী জাতিতে রূপ নেন। এই কোরআনি শিক্ষা এতদ্রুত তাদের মধ্যে ‘কামেল’ আখলাক তৈরি করে যে, একদিকে তারা যেমন দুনিয়ার সবচেয়ে শক্তিধর সাম্রাজ্যগুলোকে তাদের সামনে মাথানত করতে বাধ্য করে, অন্যদিকে তারা আল্লাহর ইবাদত-বন্দেগিতে সর্বোচ্চ মর্যাদা হাসিল করেন। পারস্য সাম্রাজ্যের সাথে কাদেসিয়ার ময়দানে যুদ্ধকালে এক পারসিক জেনারেল বলেছিলেন, ‘আমরা এমন লোকদের সাথে মোকাবেলায় পারব না, যারা রাতে ফেরেশতা থাকেন আর দিনে হয়ে যান বাঘ’।
এই কোরআনি শিক্ষা তখনকার আরবদের মধ্যে যে পরিবর্তন ঘটায়, তার সামান্য আঁচ পাওয়া যায় শাহেনশাহ ইয়াজিদগির্দের জবানিতে— কবি ফেরদৌসি যা এভাবে বর্ণনা করেন
زشیر شتر و سوسمار
عرب را بجاۓ رسیداست کار
کہ تخت کیاں را کنند آرزو
تفو بر تو اے چرخ گردوں تفو
‘উটের দুধ আর গুইসাপ খেকো আরবরা এখন সিংহাসন খুঁজছে? লজ্জা লজ্জা, কী গজব কাণ্ড ঘটাইলি তুই ওরে আসমান!’
দুনিয়াতে তারাই রাজত্ব করে যাদের চারিত্রিক বিকাশ ঘটে। কোরআনি শিক্ষা ওই উট চড়ানো আরববাসীকে এমন চারিত্রিক বৈশিষ্ট্যে অলঙ্কৃত করেছে যে, পারস্য সাম্রাজ্য কী ছাই, প্রায় গোটা দুনিয়া তারা কব্জা করে নিয়েছিলেন। আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়নে সময় ও ধনসম্পদ তো বটেই, এমনকি হাসিমুখে জীবন দিয়ে দেওয়াকে পর্যন্ত তারা একমাত্র সফলতা জ্ঞান করেছেন। উদাহরণ হিশেবে একটি ঘটনা উল্লেখ করতে পারি।
হজরত আনাস রা. বলেন, সত্তরজন সওয়ারির সাথে আমার মামাকে আল্লাহর রসুল সা. হারাম শরিফের উদ্দেশে পাঠান। তাদের দল কাছাকাছি পৌঁছে গেলে মামা বলেন, ‘আমি সবার আগে যাই, যদি তারা আমাকে নিরাপত্তা দেয়, তখন আমি তাদের আল্লাহর রসুলের পয়গাম দিব, তাহলে তো সব ঠিকঠাক, কিন্তু যদি এমন না ঘটে, তোমরা আমার সাহায্যে এগিয়ে আসবে।’
তারপর তিনি যখন শহরে পৌঁছেন, লোকেরা তাকে পুরাপুরি নিরাপত্তা দেয়। কিন্তু যখন আল্লাহর রসুলের পয়গাম তাদের সামনে হাজির করেন, তখন ওই লোকেরা নিজেদের একজনকে ইশারা দিলে সে একটি বর্শা মেরে মামার বুক এফোঁড়ওফোঁড় করে ফেলে। ওই সময় মামা সজোরে বলেন, ‘কা’বার রবের কসম, আমি তো সফল।’
আরেকটি ঘটনা বলি, হজরত খুবায়ব (রা)এর ঘটনা আলোচনা করতে গিয়ে বুখারি ও আবু দাউদ শরিফে উল্লেখ