বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৭৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন এবং আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু সংক্রমণে ৩৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ২১ জন ও ২৫৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৭৫০ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ