শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী?

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরবাইক ও বাইসাইকেল সংঘর্ষে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় অপর একজন আহত হয়।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া কমলা বাগান বাংলাবান্ধা-পঞ্চগড় এশিয়ান হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রমজান আলী উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে উপজেলার মুরখাগছ এলাকা থেকে রমজান ও তার নাতি মোটর সাইকেলযোগে মেয়ের বাড়ি শালবাহান আসছিল। এ সময় ডাহুক ব্রিজ সংলগ্ন কমলাবাগান এশিয়ান হাইওয়ে সড়কে মোটরবাইক-বাইসাইকেল সংঘর্ষ হয়।

এতে মোটরবাইক আরোহী বৃদ্ধ রাস্তায় ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া এক মোটরবাইক আরোহী বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ