বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নিত্যপণ্যের দাম আকাশচুম্বী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার এ সময়ে মানুষের আয় কমলেও নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। গত কয়েক দিনের ব্যবধানে আদা, হলুদ ও পেঁয়াজ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, গত এক বছরে ভোজ্যতেল ও রসুনের দাম বেড়েছে ৭০ শতাংশ। টিসিবির হিসেবে ৭০ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে খোলা পাম অয়েলের দাম। এছাড়াও ৫০ ভাগ বেড়েছে পেঁয়াজের দাম।

এদিকে গত এক বছরের মধ্যে সয়াবিন তেল ৫ লিটার বোতলে দাম বেড়েছে ৩৮ শতাংশ। ১ লিটারে ৪১ শতাংশ দাম বেড়েছে। একইভাবে দেশি হলুদে ৪১ শতাংশ, মসলাজাতীয় লবঙ্গে ৩১ শতাংশ, তেজপাতায় ২৯ শতাংশ ও চিনির দাম বেড়েছে কেজি প্রতি ২৩ শতাংশ। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে খোলা আটার দাম বাড়ে ৫ শতাংশ।

অপরদিকে ব্যবসায়ীরা জানান, গত বছর আমদানি করা রসুনের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা কেজি। এখন সেই রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি। দেশি হলুদের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। এখন সেই হলুদ বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে ২৩০ টাকা কেজি দরে। খোলা পামওয়েল ছিল ৬৫ থেকে ৭০ টাকা লিটার এখন তা ১১৪ থেকে ১১৬ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

এক বছর আগে এ সময়ে আমদানি করা পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখন সেই পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, করোনা মহামারিতে মানুষের আয় ও ক্রয় ক্ষমতা কমেছে। এ অবস্থার মধ্যেই বেড়েছে নিত্যপণ্যের দাম। এতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে সীমিত আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে নিয়মিত মনিটরিং করতে হবে। একই সঙ্গে মুনাফাখোরদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ