শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বনানীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বিমান বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ১৫টি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা চেয়েছে বিমান বাহিনীর কাছে।

শনিবার (২১ আগস্ট) ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে একে একে ১৫ ইউনিট পাঠিয়েছে। তবে বেলা সাড়ে ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ইউনিট কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা চাওয়া হয়েছে বিমান বাহিনীর কাছে। তারা অলরেডি ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

বনানীর চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করা হতো। বিস্তারিত আরও পরে জানানো যাবে।

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা করছে। ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ