বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বরিশালে সংঘর্ষ: কাউন্সিলর মান্নাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় করা মামলার আসামি ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মস‌জিদ এলাকার বোনের বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর মান্নার বড়বোন কা‌নিজ ফাতেমা।

তি‌নি বলেন, একদল সাদা পোশাকধারী লোক বাসায় এসে মান্নাকে নিয়ে গেছে। তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক বলে জানিয়েছেন।

‘মান্নাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে’ জানতে চাইলে তারা ব‌রিশালের থানায় যোগাযো‌গ করতে বলেন।

যদিও কোতোয়া‌লি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। মান্নাকে গ্রেফতার বা আটকের কোনো খবর আমার কাছে নেই। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি তথ্যের সত্যতা কতটুকু।

মান্না বরিশাল সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নগরীর গোরস্থান রোডের বাসিন্দা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত শেখ কুতুব উদ্দিনের ছোট ছেলে। কাউন্সিলর মান্না ইউএনওর বাসায় হামলার ঘটনায় এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ