বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

মাদরাসা খােলার বিষয়ে প্রচেষ্টা চালাতে বেফাকের ৪ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাদরাসা খােলার বিষয়ে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বেফাক। এ কমিটিকে মাদরাসা খোলার বিষয়ে চলমান প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নূরুল আমীন।বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নূরুল আমীন।

আজ শনিবার (২১ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে খাস-এর সভায় এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও বৈঠকে মাদরাসার সকল ওস্তাদ-শিক্ষক ও ছাত্রদের করােনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। লকডাউনের মতাে প্রতিকূল পরিস্থিতিতেও বেফাকের নির্মাণাধীন ১১ তলা ভবন নির্মাণের অগ্রগতির বর্তমান পর্যায়ে দোতলার আংশিক ছাদ ঢালাই হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুনিরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ