মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ময়মনসিংহ মেডিক্যালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে আট জন উপসর্গ নিয়ে বাকি ছয়জন মারা যান।

শনিবার (২১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ইউনিটে ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিউতে ভর্তি আছেন ২২ জন। হাসপাতালের নতুন ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ জন।

সিভিল সার্জন ডা. মুহা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ