শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির

রাঙামাটিতে সেতু ভেঙে ট্রাক খাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির কাউখালি উপজেলায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়েছে; এতে উপজেলা শহর ও নাইল্যাছড়ির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পোয়াপাড়া এলাকার এই সেতুটি শুক্রবার রাত ১২টার দিকে ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালি থানার ওসি মো. শহিদুল্লাহ্ বলেন, সেতুটি ট্রাকসহ নদীতে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা বেশি খারাপ না। দুর্ঘটনার পর কাউখালি-নাইল্যাছড়ি সড়ক বন্ধ রয়েছে।

তিনি জানান, কাউখালিতে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিউটে ব্যবহারের জন্য ট্রাকটি পাথর নিয়ে যাচ্ছিল। মো. জসীমউদ্দিন নামে এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, এই সেতু দিয়ে কলমপতি ইউনিয়নসহ আশপাশের এলাকার পাহাড়িরা কৃষিপণ্য নিয়ে বাজারে যায়। মেরামত না হওয়া অবধি সপ্তাহিক হাটসহ স্থানীয় জনজীবনে প্রভাব পড়বে।

এ বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন বলেন, এ ধরনের সেতুর সক্ষমতা ১০ টন। কিন্তু যে ট্রাকটি পড়ে গেছে তাতে প্রায় ৩৫ টন মাল ছিল। সেতুটি সংস্কার করে ফের চালু করতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ