শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী?

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল জেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় রাখাল চন্দ্র দাস (৪০) নামের এক জেলের নিহত হয়েছেন।শনিবার (২১ আগস্ট) ভোর ৬টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা ইউনিয়নের মেচের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রাখাল দাস মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো মাছ ধরতে শনিবারও বাড়ি থেকে বের হন তিনি। ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ চিহ্নিত করেন স্বজনরা।

এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ