বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে মোল্লা বারাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গণি বারাদার। দেশটির পরবর্তী তালেবানি সরকার প্রতিষ্ঠা নিয়ে আলোচনা পাকা করতেই তিনি রাজধানীতে গিয়েছেন। সেখানে তার সঙ্গে আলোচনা করবে সংগঠনটির প্রধান নেতা এবং অন্য রাজনীতিকরা।

সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রায় ১০ বছর নির্বাসন শেষে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন মোল্লা আবদুল গনি বারাদার।

তিনি তালেবানের সহপ্রতিষ্ঠাতা এবং ধারণা করা হচ্ছে, তিনিই হতে চলেছে আফগানিস্তানের পরবর্তী শাসক। ২০১৮ সালে পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে তিনি তালেবানের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। চলে যান কাতারের রাজধানী দোহায়। সেখান থেকেই বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তিনি। বারাদারই মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির নায়ক।

দেশ ফিরে পাবার পর মঙ্গলবার দেশে ফিরে আসেন তিনি। প্রথমে যান জন্মস্থান কান্দাহারে। এরপর শনিবার তিনি কাবুলে পৌঁছান।

তালেবানের এক জ্যেষ্ঠ নেতা এএফপিকে বলেন, সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবান নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে গত সপ্তাহে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান মিলিশিয়ারা। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। অজ্ঞাত এক স্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকও করে তালেবান নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ