শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

আংগুরা মাদরাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর বিয়ানীবাজার সিলেটের উদ্দ্যোগে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২১ আগস্ট) বাদ যোহর মাদ্রাসার মসজিদ মিলনায়তনে হাফিজ মাওলানা ফরহাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি,জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর এর মোহতামীম আল্লামা শায়খ জিয়া উদ্দিন,মাওলানা জামিল আহমদ আনসারী, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ শমসেননগরী,জামেয়ার মুহাদ্দিস সভাপতি মাওলানা আসাআদ উদ্দিন আল মাহমুদ ও মাওলানা বিলাল আহমদ ইমরান প্রমূখ।

আলোচকবৃন্দ বলেন,আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ. ছিলেন একজন আপাদমস্তক আশেকে রাসুল,তিনি আন্দোলনের ময়দানে যতটা বিচক্ষণ,দূরদর্শী ও সর্বমহলে প্রিয় ব্যক্তি ছিলেন ঠিক ততোটা প্রিয় ছিলেন হাদীসে-দরসে ছাত্রদের অন্তরে।
বাংলাদেশের মধ্যে যত গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন জুনায়েদ বাবুনগরী রহ.ছিলেন তাদের মধ্যে অন্যতম।

পরিশেষে জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ