মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

‘আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন বাতিলের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমদের অন্যতম একজন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিল ও আল্লাহ বিরোধী শক্তির মোকাবেলায় অত্যন্ত প্রতিবাদী ছিলেন। বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধেও ময়দানে কাজ করেছেন তিনি।

‘তিনি হাটহাজারী মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন সুনামের সাথে। আল্লামা বাবুনগরীর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মর্দে মুজাহিদকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।’

শনিবার (২১ আগস্ট) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যবির্বাহী কমিটির মাসিক সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দিন সিরাজ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নুরী, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আখতারুজ্জামান, মুফতি রফিকুন্নবী হাক্কানী, মুফতি সানা উল্লাহ নুরী, মাওলানা শাহজাহান হাবিবী, মাওলানা রেদওয়ান আহমেদ প্রমুখ।

সভা শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ