বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে প্রায় দুই বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর সঙ্গে সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে চাকরিতে যোগদানের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

রোববার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন তানভির হোসেন।

তিনি বলেন, ‘বিশ্ব আজ অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে মহাযুদ্ধের মধ্যে। তাই আর্থ-সামাজিক অবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। করোনার মধ্যে চাকরিতে যোগদানের জন্য অস্থায়ীভাবে ২১ মাস সময় বাড়ানো হলেও নির্ধারিত কিছু ব্যক্তি এ সুবিধা পাবেন। অন্যরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বৈষম্যমূলক সরকারের ঘোষিত এ পদ্ধতি প্রত্যাখ্যান করে চাকরিতে যোগদানের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি মনিরুজ্জামান বলেন, ‘দেশে বেকারত্ব দূর করতে স্থায়ীভাবে চাকরিতে যোগদানের বয়সসীমা ৩২ বছর করতে হবে। না হলে সরকারের ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব বেড়ে যাবে।’

আবদুল্লাহ আল মামুন নামে আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘এক শ্রেণির মানুষকে সুবিধা দিলে হবে না, ক্ষতিগ্রস্ত সকল চাকরিপ্রত্যাশীর জন্য চাকরির বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করতে হবে। করোনায় সকলের জীবন থেকে ২ বছর নষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি মেনে নেয়া না হলে আগামী ২৭ আগস্ট থেকে রাজধানীর শাহবাগে লাগাতার আন্দোলন শুরু করা হবে। এছাড়া দেশের সকল জেলায় চাকরিপ্রত্যাশীরা আন্দোলন শুরু করবেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ