মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

তালেবানদের যৌথভাবে সহযোগিতা করার ঘোষণা দিলেন এরদোয়ান-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের দখলে পুরো আফগানিস্তান। চলে যাচ্ছে মার্কিন সেনারা। এমন অবস্থায় টাল-মেটাল সারাদেশ। তাই এবার আফগানিস্তান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এসময় আফগান ইস্যুতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন তারা। শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই নেতার ফোনালাপ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটিতে স্থিতিশীলতা, নাগরিকদের শান্তি নিশ্চিত করা এবং কঠোরভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে সন্ত্রাস ও মাদকপাচারের বিরুদ্ধে লড়াইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন পুতিন ও এরদোগান। আফগান ইস্যুতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন দুই নেতা। সূত্র: ডেইল সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ