বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পন্টুন পানি-নদীতে স্রোত, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ৪, ৩ নং ফেরি ঘাটের পন্টুনে পানি ও নদীতে প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সময় লাগছে দ্বিগুণ ও পন্টুনে পানি উঠায় যানবাহনে যন্ত্রাংশ ক্ষতিসহ নানা সমস্যার কথা জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাটুরিয়া ৩ ও ৪ নং ফেরি ঘাটের পন্টুনসহ ঘাট এলাকায় পানি উঠায় লোড-আনলোডসহ নানা সমস্যা হচ্ছে।

অন্যদিকে, নদীর প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক ছোট-বড় যানবাহন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নানা দুভোর্গে রয়েছে যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা।

আরিফ নামের এক ট্রাক চালক বলেন, আমাদের চরম দুভোর্গ চলছে। শিমুলিয়া-বাংলাবাজার বন্ধ, এখানেও স্রোতের কারণে ফেরি চলে না। অন্যদিকে পন্টুনে পানি থাকায় যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কোথায় যাব ভাই।

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের এজিএম মো. আব্দুস সাত্তার জানান, পন্টুনে পানি রাতে উঠেছে। আমরা ঘাট হস্তান্তর করব। যেন যানবাহন লোড-আনলোডে কোন সমস্যা না হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ