বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। তবে, গত তিন দিন ধরে বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জন।

এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ২০৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন এবং শুক্রবার (২০ আগস্ট) করোনায় মারা গেছেন ১০ হাজার ৮৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৪৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ২৪৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ