বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি মাউশির নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধ। সারা দেশে চলছে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের এনসিটিবির করা অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন কার্যক্রম। এ বিষয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দেশনামূলক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটি দেখতে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৯ আগস্ট বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

মাউশির আদেশে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষা কর্মকর্তাদের অ্যাসাইনমেন্টের ওপর সঠিক ধারণা ও মূল্যায়নসংক্রান্ত নির্দেশনামূলক কিছু সেশন মাউশি প্রস্তুত করেছে। এনসিটিবির বিশেষজ্ঞের মাধ্যমে এ সেশনগুলো তৈরি করা হয়েছে। সেশনগুলো দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের নির্ধারিত টাইম স্লটের (বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) মধ্যে সম্প্রচার করা হচ্ছে।

সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে সংসদ বাংলাদেশ টেলিভিশনে অ্যাসাইনমেন্ট–বিষয়ক নির্দেশনার অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। এটি দেখার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে এবং প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেণিশিক্ষকেরা শিক্ষার্থীদের অবহিত করবেন।

অনুষ্ঠানটি মাউশির অফিশিয়াল ফেসবুক পেজ, ‘আমার ঘরের আমার স্কুল’-এর অফিশিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ইউটিউব চ্যানেলের লিংক: https://cutt.ly/rQ1zZnb

No description available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ