আওয়ার ইসলাম ডেস্ক: রশীদ আহমদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব ও শায়খুল হাদীস,বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হাফেজ জুনায়েদ আহমদ বাবুনগরী রহ:এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কুরআন তেলাওয়াত এবং দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত (২০ আগস্ট) শুক্রবার বাদ মাগরিব মাদানী একাডেমী অফ নিউইয়র্ক আয়োজিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।সংগঠনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ এর উপস্থাপনায় ওজনপার্কস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ: এর জীবন ও কর্ম নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন,তাঁর হৃদয়বিদারক ইন্তেকালের সংবাদে দেশ-বিদেশের তাঁর ছাত্র,অগণিত ভক্ত অনুরক্তসহ আমরা সবাই বিমর্ষিত ও আহত হয়েছি।
বক্তারা আরো বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ’ এর আমীর হওয়ার সুবাধে তিনি বাংলাদেশের রাজনীতি, শিক্ষা ও সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের আসন অলংকৃত করেছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে কখনো তিনি তার সত্য এবং ন্যায়ের আদর্শ ও মিশন থেকে এক বিঘতও পিছ পাঁ হননি।জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তিনি মসনদে হাদিসে বুখারী শরীফের দরস দিয়েছেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান বলেন,আল্লামা বাবুনগরী প্রাথমিক শিক্ষা আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় শেষ করেন। এরপর তিনি মাধ্যমিক স্তর থেকে শুরু করে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায়। তারপর পাকিস্তানের দারুল উলূম আল্লামা বিন্নুরি টাউন মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে হাদীসের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশে প্রত্যাবর্তন করেন।
এরপর আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মুহাদ্দিস পদে শিক্ষকতায় যোগদান করেন। ২০০৫ সালে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করেন। ২০১৭ সালে তিনি এই প্রতিষ্ঠানের শায়খুল হাদীস পদে পদোন্নতি পান।
অত:পর ২০২০ ইং সালের সেপ্টেম্বরে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.)এর ইন্তিকালের পর তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসà