মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: নসরুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২২ আগস্ট) অনলাইনে সংযুক্ত থেকে ‘ফ্রেন্ডশিপ সোলার ভিলেজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রুফটপ সোলার ও নেটমিটারিং সিস্টেম লাভজনক বিজনেস মডেল। বর্জ্য বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।’

নসরুল হামিদ বলেন, ‘৬০ মিলিয়ন সোলার হোম সিস্টেম দ্বারা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু যোগাযোগ বিচ্ছন্ন দ্বীপাঞ্চলে বা জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহক সেবা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ