বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ডেঙ্গুর চিকিৎসায় ৬ ডেডিকেটেড হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসাপ্রাপ্তির লক্ষ্যে ছয়টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সোমবার হাসপাতালগুলোর নাম ঘোষণা করে।

হাসপাতালগুলো হলো- ১. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল ২. শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল

৩. রেলওয়ে জেনারেল হাসপাতাল ৪. আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল ৫. লালকুঠি হাসপাতাল ৬. কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের।

চলতি মাসে ৫৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮০৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। তবে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১২১৮ জন চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ