বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

দেশে খাদ্যশস্য মজুদে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে খাদ্যশস্য মজুদে রেকর্ড গড়েছে। রোববার (২২ আগস্ট) পর্যন্ত চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৭ হাজার ৪১২ মেট্রিক টন।

অপর দিকে গমের মজুদ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪৪ মেট্রিক টন। অর্থাৎ চাল ও গমের মজুদ ১৭ লাখ ৩ হাজার ৪৫৫ মেট্রিক টন। এবছর জুন পর্যন্ত খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ দশমিক ৬৯ মেট্রিক টন।

অন্যদিকে ধান সংগ্রহের যে চিত্র তাতে দেখা গেছে, ২২ আগস্ট পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ৭১২ মেট্রিন টন ধান সংগ্রহ করা হয়েছে। আর বোরো মৌসুমে চাল সংগ্রহ করা হয়েছে ৯ লাখ ২১ হাজার ৭০০ মেট্রিক টন। বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১০ লাখ মেট্রিক টন। ২২ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আগামী ৩১ আগস্টের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ পূণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গত ৮ মে থেকে বোরো চাল সংগ্রহ শুরু হয়।

চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে সোমবার (২৩ আগস্ট) ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৯১ হাজার টন সিদ্ধ চাল (ননবাসমতি) ও ৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ