বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ১৫ শিক্ষার্থীকে সাত সপ্তাহ পর তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা।

একজন অভিভাবক জানিয়েছেন, তাদের শর্ত মেনে একটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয় কিছু শিক্ষার্থীকে। খবর বিবিসির।

দেশটির কাদুনা রাজ্য থেকে বেথেল ব্যাপ্টিস্ট উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী অপহরণের শিকার হন। পুলিশ জানিয়েছে, তাদের হিসাবে সন্ত্রাসীদের হাতে বন্দি আরও ৬৫ জনকে উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা জানান, মুক্তিপণ দেওয়া সত্ত্বেও কিছু শিক্ষার্থী ছেড়ে দেয় তারা। নাইজেরিয়ান কর্তৃপক্ষ গণহারে অপহরণের ঘটনা বারবার ঘটতে থাকলেও তা বন্ধ করতে পারছে না।

এক হাজারের বেশি শিক্ষার্থীকে গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দেশটিতে। গত বুধবারও কাটসিনা রাজ্য থেকে ৯ জনকে অপহরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ