বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মডার্নার টিকাসহ আটক পল্লী চিকিৎসক ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় আটক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে দক্ষিণখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল আজিজ আদালতে উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ২৩ আগস্ট ধার্য করেন। পরে আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও আসামির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান থেকে ‘মডার্নার টিকাসহ’ বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই পল্লী চিকিৎসককে আটক করে পুলিশ। এ সময় টিকা রাখার বাক্সসহ মডার্নার টিকার দুটি ভায়াল জব্দ করা হয় তার কাছ থেকে।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, “টাকার বিনিময়ে ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনসহ বিজয় কৃষ্ণকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ভায়াল পাওয়া যায়। যার একটি খালি এবং একটিতে কিছু পরিমাণে টিকা রয়েছে। অভিযানে ফার্মেসি থেকে একটি বোতল এবং তার বাসার ফ্রিজ থেকে একটি বোতল জব্দ করা হয়। টিকা রাখার বক্স পাওয়া যায় ২১টি।

পুলিশ জানায়, অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া গ্রেফতার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ