বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মারকাযুদ দিরাসায় আল্লামা বাবুনগরী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিবেদক: উপমহাদেশের বরেণ্য আলেম, বিশিষ্ট হাদীস বিশারদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ আগস্ট) মাগরিবের নামাজের পর রাজধানীর মিরপুরস্থ ইসলামী বিদ্যাপীঠ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা-এর ‘মাদানী অডিটোরিয়াম’-এ সভাটি অনুষ্ঠিত হয়।

মারকাযের পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর আহবানে আয়োজিত এ সভায় আল্লামা বাবুনগরী রহ.-এর জীবনের নানাদিক এবং তা থেকে আমাদের কি শিক্ষা-এ নিয়ে আমন্ত্রিত অতিথিরা বিশদ আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর এবং বাবুনগরী (রহ.)-এর সহপাঠী ড. এবিএম হিজবুল্লাহ। বিস্তারিত স্মৃতিচারণায় আল্লামা বাবুনগরী (রহ.)-সম্পর্কে তিনি বলেন, ‘তিনি মুসলিম উম্মাহর এতো ব্যপক ও বিস্তৃত খেদমত করে গেছেন, তা আমাদের মতো কয়েক শ মানুষের পক্ষে করাও সম্ভব নয়’।

দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতী রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিউল উলুম ঢাকার মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানী এবং ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জনাব মাহফুজ খন্দকার।

রাত সোয়া দশটা নাগাদ ড. এবিএম হিজবুল্লাহর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ সভাটি শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ