শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

টিকটকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সঙ্গীতকে অবমাননা করে ভিডিও আপলোড করায় উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ রয়েছে। গত রাতে অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এদিকে আঁটক পাঁচ জনকে বগুড়া সদর থানাতেই রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি বলছে, তাদের কাছে এক ব্যক্তির পাঠানো ফেসবুক মেসেজের সূত্র ধরে বগুড়ার পুলিশ এই পাঁচজনকে আটক করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ