বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

তালেবান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের শাসনামল চলছে। ইতোমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। এর মাঝে রয়েছেন তালেবান সরকারের নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম।

আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তালেবান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুল আঘাকে। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধান হিসেবে নজিবুল্লাহকে নিয়োগ দিয়েছে তালেবান। আর কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর তালেবানের মুখপাত্র হিসেবে জবিহুল্লাহ মুজাহিদকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করেছে তালেবান। এর আগে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ