বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

শুধু জরুরি ব্যবহার নয়, ফাইজারের টিকাকে পূর্ণ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিনকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার (২৩ আগস্ট) এই অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিলো এফডিএ। খবর রয়টার্স’র

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এতে করে আরও বেশি আমেরিকান ফাইজারের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে আশ্বাস্ত হবে। ভ্যাকসিন নিয়ে দ্বিধার কারণে দেশটির করোনা মোকাবিলা বাধাগ্রস্থ হয়েছে।

এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক বলেন, কয়েক কোটি মানুষ নিরাপদে করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমরা মনে করছি একটি ভ্যাকসিনকে পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়ার ফলে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

এখন পর্যন্ত প্রায় ৫১ শতাংশ মার্কিনি পূর্ণাঙ্গ ভ্যাকসিন নিয়েছেন। সম্প্রতি আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশটির বিভিন্ন প্রান্তে টিকাদানের হার কম।

এর আগে গত বছরের ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার-বায়োএনটেক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ