বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

করোনায় আজও ১১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন।

এর আগে গতকাল মঙ্গলবারও করোনায় ১১৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা শনাক্ত হন ৫ হাজার ২৪৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে ৪, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহের ৬ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ