বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সমতার ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে: স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উন্নয়নশীল দেশসমূহে সমতার ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার এবং অংশীদারিত্ব জোরদার করার কথা বলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২৪ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে স্পিকার এসব কথা বলেন।

ইউএনডিপি এর রিজিওনাল হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাডভাইজার হাকান জর্কম্যান স্বাগত বক্তব্য রাখেন। থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্পিকার বলেন, আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর সভাপতি সংসদ সদস্য প্রফেসার হাবিবে মিল্লাত, ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ঘানা'র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, ভারত এর প্রফেসর গগণদ্বীপ কাং বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ