মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী ও শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিস্ফোরণ একটি নয়, হয়েছে দুইটি। একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এ দাবি নিশ্চিত করা যায়নি।

এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ