বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

জামিনে মুক্তি পেয়েছেন জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতের মামলায় আঁটক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় ব্রাহ্মণবাড়ীয়া কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

এদিকে মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর মুক্তির পর জেলগেটে ফুলেল শুভেচ্ছা জানান তার প্রতিষ্ঠিত জামিয়া দারুল কুরআন সিলেটের শিক্ষক ও জমিয়তের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মুফতি মাছুম আহমদ, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা এহতেশামুল হক কাসেমী, সহকারী শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, সিনিয়র শিক্ষক জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা এরশাদ খান আল হাবীব, সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসাদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শেখ সামছুল ইসলাম প্রমুখ।

এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী গত রমজানে এতেকাফরত অবস্থায় গ্রেফতার হোন। প্রায় ৪ মাস পর মুক্তি পেলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ