বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মোকাবিলায় ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে অ্যাম্বুলেন্সগুলো।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মুহা. আজিজুর রহমান বলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে আজ সকালে ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।

ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

উপহারের অ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে উত্তরা মোটর লিমিটেড। সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, 'অ্যাম্বুলেন্সগুলো খালাস করতে কাস্টমসে প্রয়োজনীয় নথি দেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা দেবে অ্যাম্বুলেন্সগুলো।'

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং আজ তৃতীয় চালানে ৪০টি— মোট ৭১টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী মাসে পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ