বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত সোয়া দশটার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই অজ্ঞাত যুবক।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এসআই মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে এক যুবক মারা যায়। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

মৃত ব্যক্তির পরনে ছিল নীল রঙের হাফহাতা গেঞ্জি ও ছাই রঙের ফুল প্যান্ট। খণ্ডিত মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ